বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বিদ্যুত উন্নয়ন বোর্ডের কোন বিতরণ কেন্দ্রকে কোম্পানী করা চলবে না

  • আপডেট টাইম রবিবার, ১৪ আগস্ট, ২০১৬
  • ৫৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ রাজশাহী ও রংপুর অঞ্চলসহ বিদ্যুত উন্নয়ন বোর্ডের কোন বিতরণ কেন্দ্রকে কোম্পানী করা চলবে না এ শ্লোগান নিয়ে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে হবিগঞ্জ বিদ্যুত উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারিরা মানববন্ধন ও বিক্ষোভ করেছেন। গতকাল শনিবার দুপুরে সিনেমা হল এলাকায় বিদ্যুত অফিসের সামনে এ কর্মসুচি অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন নির্বাহী প্রকৌশলী মোঃ রুস্তম আলী হাওলাদার, সহকারি প্রকৌশলী মুহিবুল আজাদ, শাহজাহান, উপসহকারি প্রকৌশলী শরীফুল ইসলাম, সিবিএর সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক মাজেদ হোসেন ও মুহিবুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আওয়াল, আব্দুল করিম। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন মুখলেছুর রহমান, প্রাণেশ চন্দ্র দেব, রতীশ চন্দ্র মালাকার, সালমা বেগম, বাচ্চু মিয়া, সেলিম মিয়া, আব্দুল মতিন, রহমত উল্লাহ লিটন, সুনাই মিয়া প্রমুখ। বক্তারা অবিলম্বে বিদ্যুত কেন্দ্রকে কোম্পানী করার সিন্ধান্ত বাতিলের দাবী জানান। এবয় এ ঘোষণার প্রত্যাহার করতে সরকারে প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com