বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

বাহুবল ডিগ্রী কলেজের ১১ বছর পূর্তি উপলক্ষে র‌্যালী ও সভা

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০১৪
  • ৫৪৩ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল কলেজ-এর ১১ বছর পূর্তি উপলক্ষে গতকাল বুধবার আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ আবদুর রকিবের সভাপতিত্বে ও প্রভাষক সামছুল ইসলামের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা হাজী জমর উদ্দিন। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন প্রভাষক ফারহানা চৌধুরী, প্রভাষক জালাল উদ্দিন, প্রভাষক হারুনুর রশিদ, প্রভাষক আবুল কালাম, ছাত্রী তমা আক্তার, ছাত্র জাবেদ, খালেদ ও আওলাদ প্রমুখ। সভা শেষে ছাত্র, শিক্ষকদের এক বর্ণাঢ্য র‌্যালী উপজেলা সদর প্রদক্ষিণ করে।
উল্লেখ্য, ২০০৩ সালে স্থানীয় লোকজনের সহযোগিতায় কলেজটি যাত্রা শুরু হয়। ইতোমধ্যে কলেজটি বিভিন্ন পাবলিক পরীক্ষায় সাফল্যের মাধ্যমে সিলেট শিক্ষাবোর্ডে গৌরবোজ্জল স্থান দখল করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com