সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

নুরুল আমিন ওসমান জেলা পর্যায়ে স্কুল ম্যানেজিং কমিটির শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত

  • আপডেট টাইম বুধবার, ১০ আগস্ট, ২০১৬
  • ৫৬১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি॥ হবিগঞ্জ শহরের সওদাগর কৃষ্ণধন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নূরুল আমিন ওসমান জেলা পর্যায়ে শ্রেষ্ট সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে অকান্ত পরিশ্রম ও নিরলস প্রচেষ্ঠার মাধ্যমে বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ডসহ বিদ্যালয়ের পারিপার্শ্বিক পরিবেশ ও অত্যন্ত সুন্দর আকর্ষণীয় হয়ে উঠেছে। সার্বক্ষণিক সজাগ দৃষ্টি, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি তথা প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের সাথে নিয়ে বিদ্যালয়ের অভ্যন্তরে বাগান সৃষ্টি, প্রতি বছর বৃক্ষরোপন অভিযান পরিচালনা, প্রগ্রেস রিপোর্ট প্রদান, দু’তলা ভবনের কাজ তড়িৎ গতিতে সম্পাদন, প্রাক-প্রাথমিক শ্রেণীর দর্শনীয় ক্লাস, শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধ, বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করণ, শিখন-শেখানো কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন, শিক্ষক/শিক্ষিকাদের যথা সময়ে বিদ্যালয়ে উপস্থিত নিশ্চিত করণ ও প্রতি বছর বিদ্যালয়ের শতভাগ ফলাফল নিশ্চিত করনে ভূমিকা রেখে আসছেন। এছাড়াও তার স্বীয় চেষ্টায় স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির এর অনুদানে বিদ্যালয়ের দুই পাশে বাউন্ডারী নির্মাণ করা হয়েছে। তার সহযোগীতায় প্রতি বছর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার প্রদান ও বিভিন্ন জাতীয় দিবস গুরুত্বের সাথে পালন করা হয়ে থাকে। তিনি নিয়মিত ম্যানেজিং কমিটির সদস্যগনদের নিয়ে সভা ও সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন।
উল্লেখ্য, তিনি শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের সার্বিক উন্নয়নমুলক কর্মকান্ডে সক্রিয় সহযোগিতা করে আসছেন। তিনি জেলা পর্যায়ে স্কুল ম্যানেজিং কমিটির শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। পাশাপাশি কৃতজ্ঞতা জানিয়েছেন তার বন্ধু-বান্ধব এবং যারা বিভিন্ন পর্যায়ে তাকে সহযোগিতা করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com