রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছেন প্রধানমন্ত্রী-ক্রীড়া প্রতিমন্ত্রী লাখাইয়ে রোপা আমন চাষে ব্যস্ত কৃষক ॥ বাড়ছে আবাদের লক্ষ্যমাত্রা বাহুবলে অনিয়মের অভিযোগে স্বাস্থ্যকর্মী সাময়িক বরখাস্ত হবিগঞ্জে পুলিশের অভিযানে ৬ পলাতক আসামি গ্রেপ্তার চুনারুঘাটের মরম আলীসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ২৬ আগষ্ট জশনে জুলুছ সফলে আহলে সুন্নত ওয়াল জামায়াত সমন্বয় পরিষদের পরামর্শ সভা ॥ ডি.জে সাউন্ড বক্স ব্যবহার না করার অনুরোধ নবীগঞ্জের প্রবাসী জুনাইদের পর্তুগালে মৃত্যু ॥ কমিউনিটিতে উদ্বেগ ও শোক জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে ক্লাস করছেন আজমিরীগঞ্জের দীগলবাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাহুবলে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার লাখাইয়ে পুলিশের অভিযান ॥ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নবীগঞ্জে দু’পক্ষের সংঘর্ষ অর্ধশতাধিক আহত ॥ আশংকাজনক অবস্থায় ৬ জনকে সিলেট প্রেরণ

  • আপডেট টাইম সোমবার, ৮ আগস্ট, ২০১৬
  • ৮৮৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বাশডর দেবপাড়া গ্রামে ইউপি নির্বাচনের জের ধরে গতকাল রবিবার সকালে দুই দল লোকের ভয়াবহ সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছে। এর মধ্যে গুরুতর আহত ৬ জনকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।
আহত সুত্রে জানা যায়, বাশডর গ্রামের সাবেক মেম্বার আওয়ামীলীগ নেতা মোঃ জয়নাল আবেদীন ও একই গ্রামের বিএনপি নেতা আকমল হোসেন এবং সুনাম উদ্দিনের মধ্যে বিগত ইউপি নির্বাচনের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। গত শনিবার রাতে গ্রামের পঞ্চায়েত চলাকালীন সময়ে উভয় পক্ষের লোক জনের মধ্যে কথা কাটাকাঠির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। গতকাল রবিবার সকালে গ্রামের ঈদগাহের পার্শবর্তী রাস্তায় আওয়ামীলীগ নেতা মোঃ জয়নাল আবেদীনকে দেখা মাত্রই পুর্ব পরিকল্পনা অনুযায়ী বিএনপি নেতা আকমল ও সুনাম উদ্দিনসহ তাদের লোকজন জয়নাল আবেদীনের উপর অর্তকীত হামলা চালায়। এ সময় তার চিৎকারে আত্মীয় স্বজন এগিয়ে আসলে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পরে। এতে গুরুতর আহত মোঃ ওসমান গনি (৫৫), রাশীদ উদ্দিন (৩২), শরফ উদ্দিন (৩৫), নাজিম উদ্দিন (৫০), নানু মিয়া (৪০) ও রুজন মিয়া (২৫) কে মুমুর্ষ অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এছাড়া মোঃ সুনাফর আলী (৬৫), হুছন মিয়া (৩৫), শামছুল হক (৩০), সুনাম উদ্দিন (৩৫), জুনাব আলী (৩০), মোঃ রমজান আলী (৪০) দুরুদ মিয়া (৩৫) কে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। সংঘর্ষের ঘটনায় ওই গ্রামে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় আবারো সংঘর্ষের আশংকা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com