বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

ভাদৈ গ্রামে প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে যুবক ধরাশায়ী

  • আপডেট টাইম রবিবার, ৭ আগস্ট, ২০১৬
  • ৬২৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পশ্চিম ভাদৈ গ্রামে প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে এক যুবক ধরাশায়ী হয়েছে। ১৬ ঘন্টা আটক রেখে বিয়ে না করায় তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
স্থানীয় সুত্র জানায়, ওই গ্রামের রিকশা চালক সিরাজ মিয়ার কন্যা তাহমিনা আক্তার (১৬) এর সাথে রং নাম্বারে পরিচয় হয় লস্করপুর ইউনিয়নের বনদক্ষিণ গ্রামের আমির আলীর পুত্র আলমগীরের (২০)। এক পর্যায়ে তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রায়ই আলমগীর সকলের অগোচরে তাহমিনার সাথে দেখা করতে আসতো এবং বসতঘরে একান্তে আড্ডা দিত। বিষয়টি স্থানীয় লোকজনের নজরে এলে তাদেরকে ধরতে উৎপেতে থাকে তাহমিনার স্বজনরা। গত শুক্রবার রাত ১১টায় আলমগীর তাহমিনার সাথে দেখা করতে গেলে তাহমিনার স্বজনরা তাদের আটক করে দরজা বন্ধ করে রাখে। পরে আলমগীরের পরিবারের লোকজনকে খবর দেয়। কিন্তু খবর দেয়ার পর আলমগীরের অভিভাবকরা না আসায় শনিবার সকালে গোপায়া ইউপি চেয়ারম্যান মোঃ আখতার হোসেনের নিকট নিয়ে যাওয়া হয়। সেখানেও কোন সুরাহা না হওয়ায় প্রেমিক যুগলকে পুলিশে সোপর্দ করা হয়। এ ব্যাপারে এসআই সাহিদ জানান, তাদেরকে আটক রাখা হয়েছে। সমাধান হলে ছেড়ে দেয়া হবে। যদি সমাধান না হয় তাহলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com