বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে দু’দলের সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত

  • আপডেট টাইম শনিবার, ৬ আগস্ট, ২০১৬
  • ৪৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার হাজীপুর গ্রামে পুর্ব বিরোধের জের ধরে দুই দল লোকের সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার সকালে এ সংঘর্ষ হয়।
আহতরা জানান, ওই গ্রামের ইউসুব আলীর সাথে আরজু মিয়ার জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আহত হয় ১০জন। গুরুতর আহত অবস্থায় সফিক মিয়া (৩০), সুফিয়া (৪৫), পারভিন (৩০), ইমান আলী (৪৫), রাহেলা (৩৫), হাসনা খাতুন (৩০) ও নেহার (৩০)কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় দুটি পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com