বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

লাখাইয়ে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী সমাবেশ

  • আপডেট টাইম শুক্রবার, ৫ আগস্ট, ২০১৬
  • ৪৫৪ বা পড়া হয়েছে

লাখাই প্রতিনিধি ॥ হঠাও সন্ত্রাস, বাঁচাও দেশ এই শ্লোগানকে সামনে রেখে, সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে সারাদেশের ন্যায় লাখাই থানার উদ্যোগে জনসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় থানা প্রাঙ্গণে পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে সমাবেশ শুরু হয়।
উক্ত সমাবেশে সভাপত্বিত করেন লাখাই থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক। প্রধান অতিথি ছিলেন লাখাইÑহবিগঞ্জের ৩ আসনের সংসদ সদস্য এডভোকেট আবু জাহির এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার জয় দেব কুমার ভদ্র, অতিরিক্ত জেলা প্রশাসক এমরান হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হুছাইন। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক সুভাষ আর্চায্য। সমাবেশে উপজেলার স্কুল, মাদ্রাসা ও কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ উপজেলার নব নির্বাচিত সকল চেয়ারম্যান, মেম্বারগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি এডভোকেট আবু জাহির এম পি বলেন, এ দেশে কোন সন্ত্রাস জঙ্গীবাদের স্থান হবে না। আওয়ামীলীগ সরকার জনগণকে সাথে নিয়ে এ দেশ থেকে সন্ত্রাস জঙ্গীবাদ নির্মূল করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com