শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

শহরের কোর্ট স্টেশনে ব্যক্তিগত আক্রোশে ডাক্তারের বাসার ড্রেনের স্ল্যাব ভেঙে ফেলার অভিযোগ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০১৬
  • ৫৭৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের কোর্ট স্টেশন এলাকায় ব্যক্তিগত আক্রোশে সদর হাসপাতালের ডাক্তার সৈয়দ মুজিবুর রহমান পলাশের বাসার ড্রেনের স্ল্যাব ভেঙে ফেলার অভিযোগ উঠেছে। এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে। এমনকি পৌর কর্তৃপক্ষকে ভুল বুঝিয়ে পৌরসভার সভায় তার বিরুদ্ধে নিন্দা জ্ঞাপন করা হয়েছে। ডাঃ পলাশ জানান, গত ২৭ জুলাই দুপুরে ৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলমগীর ব্যক্তিগত আক্রোশের কারণে তার বাসার ড্রেনের উপর স্থাপন করা স্ল্যাব শ্রমিক দিয়ে ভেঙ্গে ফেলেন। ফলে তার যাতায়াত ও গাড়ি পার্কিং করতে সমস্যা হচ্ছে। তিনি আরো জানান, ওই এলাকার অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান ড্রেনের পাশে নির্মাণ করা হয়েছে। এর মাঝে কাউন্সিলর আলমগীরের মার্কেটসহ আশপাশের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। কিন্তু রহস্যজনক কারণে সেগুলোর স্ল্যাব না ভেঙ্গে শুধুমাত্র তার বাসার স্ল্যাব ভেঙ্গে দেয়া হয়েছে। পৌরসভার নিয়মানুযায়ী সকলের স্ল্যাব ভাঙ্গার নির্দেশ থাকলেও তারই বাসার স্ল্যাব ভাঙ্গায় সদর হাসপাতালের ডাক্তারদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com