শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

বানিয়াচংয়ে ৪নং ইউপির নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ অনুষ্ঠিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০১৬
  • ৫৫৭ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী জনপ্রতিনিধিদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৪নং ইউপির নির্বাচিত চেয়ারম্যান রেখাছ মিয়াকে শপথ বাক্য পাঠ করান হবিগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক সাবিনা আলম। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপপরিচালক আব্দুর রউফ, জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক তজম্মুল হক চৌধুরী, বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া লিলু, ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো.ফজল মিয়াসহ যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
অপরদিকে নবনির্বাচিত সদস্য ও সাধারণ সদস্যদের বানিয়াচং উপজেলা পরিষদ হলরুমে শপথ বাক্য পাঠ করান বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার সন্দীপ কুমার সিংহ। চলতি মাসের ৮ তারিখ রোজ সোমবার নির্বাচিত জনপ্রতিনিধিরা তাদের দায়িত্বভার গ্রহণ ও প্রথম সভা আহবান করবেন বলে বানিয়াচং উপজেলার নির্বাহী অফিসার সন্দীপ কুমার সিংহের স্বাক্ষরিত একটি পত্র থেকে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com