বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

হবিগঞ্জ থানা পুলিশের অভিযান ৫ পলাতক আসামী গ্রেফতার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০১৬
  • ৫৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ থানায় যোগদান করেই অপরাধীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান শুরু করেছেন ওসি ইয়াসিনুল হক। মঙ্গলবার গভীর রাতে ওসির নির্দেশে এসআই আব্দুর রহিমসহ একদল পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৫ পলাতক আসামীকে আটক করেছে। এ সময় আসামী ধরতে গিয়ে এসআই রহিম আহত হয়েছেন। তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। আটকরা হল, সদর উপজেলার গোপায়া গ্রামের নুর মিয়ার পুত্র বিলাল (৩০), আইয়ুব আলীর পুত্র মোহাম্মদ আলী (২৫), গোসাইপুর গ্রামের শিশু মিয়ার পুত্র টিটু মিয়া (২৫), আনোয়ারপুর গ্রামের মৃত ছায়েব আলীর পুত্র জজ মিয়া (৩৫) ও গোপায়া গ্রামের বাচ্চু মিয়ার পুত্র সুজন মিয়া (২০)। ওসি জানান, তাদের বিরুদ্ধে চুরি, ডাকাতিসহ একাধিক অভিযোগে পরোয়ানা রয়েছে। এতদিন তারা পলাতক ছিল। তিনি আরো জানান, অপরাধীদের সাথে কোন আপোষ নয়। অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com