রবিবার, ২৪ মে ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

শপথ অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই যুবলীগ নেতা আহত

  • আপডেট টাইম বুধবার, ৩ আগস্ট, ২০১৬
  • ৪৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে ইউনিয়ন চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই যুবলীগ নেতা আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, বানিয়াচং উপজেলা সদরের যুবলীগ নেতা কামাল মিয়া (৩৫) ও সেলিম মিয়া (৩০)। গতকাল মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
আহত সুত্রে জানা যায়, বানিয়াচং উপজেলা যুবলীগের সভাপতি ও নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মোঃ রেখাছ মিয়ার শপথ অনুষ্ঠান ছিল। এ সময় মোটরসাইকেল যোগে যুবলীগের নেতাকর্মীরাও জেলা প্রশাসক কার্যালয়ে আসেন। শপথ অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে বানিয়াচং নতুন বাজারে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি ছান্দের গাড়ির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। এর মাঝে আশংকাজনক অবস্থায় কামালকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com