বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

সুবিদপুর ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক সূর্যকান্ত দাসের পরলোক গমণ

  • আপডেট টাইম বুধবার, ৩ আগস্ট, ২০১৬
  • ৪৪৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গ উপজেলার সুবিদপুর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ডাঃ সূর্যকান্ত দাস (৪৫) পরলোক গমণ করেছেন। তিনি দীর্ঘদিন লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল দুপুরে তার অবস্থান অবনতি হলে কর্মরত চিকিৎসক জানান, তিনি তার সময় শেষ হয়ে গেছে। তাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। পরে বাড়িতে নিয়ে আসার পথে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। এ দিকে তার মৃত্যুর সংবাদ পেয়ে তাকে শেষ বারের মত দেখতে যান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমপি অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, সুবিদপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, অ্যাডভোকেট নজরুল ইসলাম খানসহ আওয়ামীলীগ ও যুবলীগ নেতৃবৃন্দ। পরে স্থানীয় শ্মশানঘাটে তার দাহ সম্পন্ন করা হয়।
এদিকে সুবিদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সূর্যকান্ত দাসের মৃত্যুতে গভীর শোক ও শান্তি প্রকাশ করেছেন আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির এমপি, এমপি অ্যাডভোকেট আবুল মজিদ খান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আমির হোসেন মাষ্টার, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান, সুবিদপুর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আলী আকবর খান, যুবলীগ সভাপতি সামছুল হক আখনজী, সাধারণ সম্পাদক নয়ন চন্দ্র দাস প্রমুখ। নেতৃবৃন্দ প্রয়াত সূর্যকান্ত দাসের বিদেয়ী আত্মার শান্তি কামনা করেন এবং তার পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান। অপর দিকে সূর্যকান্ত দাসের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির সভাপতি ফ্রান্স প্রবাসী সাংবাদিক ফেরদৌস করিম আখনজী ও প্রচার সম্পাদক এসএম সুরুজ আলী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com