মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

চুনারুঘাটে জাতীয় শোক দিবস পালনে নানা কর্মসুচী

  • আপডেট টাইম বুধবার, ৩ আগস্ট, ২০১৬
  • ৪৩৯ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলা আওযামীলীগ জাতীয় শোক দিবস পালনে নানা কর্মসুচী হাতে নিয়েছে। সোমবার রাতে স্থানীয় আওয়ামীলীগ আয়োজিত প্রস্তুতি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডঃ আকবর হোসেন জিতুর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষযক সম্পাদক এডঃ কুতুব উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব রজব আলী, ওয়াহেদ আলী মাস্টার, সজল দাশ, যুগ্ম সম্পাদক আনোয়ার আলী, মহিলা আওয়ামীলীগ সভানেত্রী আবেদা খাতুন, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর আওয়ামীলীগ সভাপতি আবু তাহের মহালদার, আওয়ামীলীগ নেতা মুজিবুর রহমান স্বপন, আব্দুল হাই, ১০টি ইউনিয়নের সভাপতি, সেক্রেটারিগন, সাইফুল আলম রুবেল, শাহজাহান চৌধুরী প্রমূখ। শোক দিবস পালনে সভায় বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়। কর্মসূচীর মধ্যে রয়েছে শোক র‌্যালী, আলোচনা সভা, কাঙ্গালী ভোজ, মসজিদ-মন্দিরে বিশেষ মোনাজাত ও প্রার্থনা।
এদিকে উপজেলা প্রশাসন এক প্রস্তুতি সভা করে জাতীয় শোক দিবস পালনে নানা কর্মসূচী হাতে নিয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে শোক র‌্যালী, আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা ও মসজিদ-মন্দিরে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com