বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচঙ্গে তিন দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২ আগস্ট, ২০১৬
  • ৫১৩ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ ‘অর্থ পুষ্টি স্বাস্থ্য চান, দেশী ফল বেশী খান’ এই শ্লোগানকে সামনে রেখে বানিয়াচং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উদ্যোগে শুরু হয়েছে ৩দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা ২০১৬। গতকাল সকাল ১১টায় আনুষ্টানিকভাবে এ মেলার উদ্বোধন করেন হবিগঞ্জ-২ আসনের এমপি এডঃ আব্দুল মজিদ খান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ বশির আহমদ, উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ কুমার সিংহ, উপজেলা কৃষি অফিসার মোস্তফা ইকবাল আজাদ, ৪নং ইউপি চেয়ারম্যান রেখাছ মিয়াসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। ফলদ বৃক্ষ মেলাটি প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। উক্ত মেলায় অঙ্গজ বংশ বিস্তার ও ভাসমান সব্জী উৎপাদন প্রযুক্তিসহ মোট ২০টি স্টল অংশ নেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com