রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয় নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন ॥ নাহিজ সভাপতি, রিংকু সহ-সভাপতি মজিদ সম্পাদক, শরীফ যুগ্ম সম্পাদক নবীগঞ্জে সিয়াম হত্যার ঘটনায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা দীঘলবাগ গ্রামে সরকারি জায়গা দখল করে পুকুর তৈরীর অভিযোগ এলাকাবাসীর মাঝে ক্ষোভ বাহুবলের হরিতলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন ॥ পরিবেশ বিপর্যয়ের শঙ্কা শায়েস্তাগঞ্জ রেলওয়ে মসজিদ সড়কের বেহাল দশা নবীগঞ্জের কুশিয়ারা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বিজিবির অভিযানে সীমান্তে ৮টি ভারতীয় গরু জব্দ খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক

নবীগঞ্জে ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২ আগস্ট, ২০১৬
  • ৪৭০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বেশী বেশী করে গাছ লাগালে অর্থ পুষ্টি ও স্বাস্থ্য ভাল থাকে। এছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষা পায়। গতকাল সোমবার বিকালে নবীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর কর্তৃক আয়োজিত ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন অনুষ্টানে প্রধান অতিথির বক্তৃতাকালে এমএ মুনিম চৌধুরী বাবু এমপি উপরোক্ত কথা গুলো বলেন। এ উপলক্ষে গতকাল সোমবার দুপুরে নবীগঞ্জের আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা জিতেন্দ্র কুমার নাথের সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নূর উদ্দিন (বীর প্রতিক), উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক কাজী ওবায়দুর কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, পৌরসভার প্যানেল মেয়র ও আওয়ামীলীগ নেতা এটিএম সালাম, কৃষকলীগের আহ্বায়ক শেখ শাহানুর আলম ছানু। স্বাগত্ব বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার মোঃ দুলাল উদ্দিন। বিশেষ অতিথির বক্তৃতায় উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশ এগিয়ে যাচ্ছে। সারা দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বৃক্ষ মেলা শুরু হয়েছে। বৃক্ষ রোপনের মাধ্যমে মানুষ স্বাবলম্বি হওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা পাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com