শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মৌলভীবাজারের কাউয়া দিঘি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইছ ॥ হাজার হাজার দর্শকের ভীড়

  • আপডেট টাইম সোমবার, ১ আগস্ট, ২০১৬
  • ৮৩৯ বা পড়া হয়েছে

কাউসার আহমেদ রিয়ন, মৌলভীবাজার থেকে ॥ মৌলভীবাজারের কাউয়াদিঘি হাওরে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা দৌড় প্রতিযোগীতা।
রবিবার বিকেল কাউয়াদিঘি হাওরের দক্ষিন পাড়ে কান্দিরপাড় গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত হয় এ নৌকা বাইছ/দৌড়। প্রতিযোগীতায় অংশনেন আমিরপুর গ্রামের কয়ছর মিয়ার নৌকা, হুলুআইল গ্রামের কুতুব লন্ডনীর নৌকাসহ স্থানীয় আরো কয়েকটি নৌকা। প্রতিযোগীতা ৩ রাউন্ড বাইছ শেষে দুটি নৌকাকে প্রথম ও ২য় ঘোষনা করে পুরস্কার দেয়া হয়। প্রথম হয় হুলুআইল গ্রামের কুতুব লন্ডনীর নৌকা ও ২য় হয় আমিরপুর গ্রামের কয়ছর মিয়ার নৌকা। দৌড় প্রতিযোগীতা শেষে হাওরের মধ্যেই বিজয়ী নৌকার দৌড়ালদের হাতে টেলিভিশন ও একটি টেবিল ফ্যান তুলে দেন অতিথিরা। এ সময় উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সুলেমান মিয়া, ইছহাক মিয়া, আরমান খান, মোস্তফা মিয়া, বিজয়ী নৌকার মালিক মোঃ কুতুব মিয়া, ইউপি সদস্য গোপেন্দ্র সরকার, ইউপি সদস্য অমর দাশ, প্রবীণ সাংবাদিক সারোয়ার আহমদ, সাংবাদিক বিকুল চক্রবর্ত্তী, অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী, সাংবাদিক সৈয়দ বয়তুল আলী, শিমুল তরফদার প্রমূখ। প্রতিযোগীতা উপভোগ করতে কাউয়াদিঘীর পূর্ব, পশ্চিম ও দক্ষিন পাড়ে কয়েক হাজার মানুষ সমবেত হয়েছিলেন হাওরের থৈ থৈ জলাশয়ে। নৌকা দৌড় প্রতিযোগীতার আয়োজক সুলেমান মিয়া জানান, এই সময়ে কাউয়াদিঘির চার পাশে একাধিক গ্রামের মানুষ পানিবন্দী। আর পানিবন্দী মানুষকে বিনোদনের খোরাক যোগাতে তারা এ আয়োজন করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com