শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

নবীগঞ্জের আউশকান্দি শাখার বেঙ্গল ফুড এর শুভ উদ্ধোধন

  • আপডেট টাইম রবিবার, ৩১ জুলাই, ২০১৬
  • ৬২৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ ঢাকা- সিলেট মহা সড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি-হীরাগঞ্জ মধ্য বাজার বেঙ্গল ফুড এর শুভ উদ্ধোধন করা হয়েছে। শনিবার বিকাল ৫টায় আউশকান্দি মধ্য খাঁন ম্যানশনে বেঙ্গল ফুড আউশকান্দি শাখার শুভ উদ্ধোধন পূর্বক এক মিলাদ মাহফিল শেষে ব্যবসা প্রতিষ্ঠানের উন্নতি কামনা করে মোনাজাত করেন, আল্লামা সাহেব কিবলাহ্ ফুলতলি (রঃ) এর সু-যোগ্য উত্তর সূরী হযরত মাওলানা কমর উদ্দিন চৌধুরী।
বেঙ্গল ফুড আউশকান্দি শাখার স্বত্ত্বাধীকারী আমিরুল ইসলাম সাহেদ, শামীম আহমদ ছলিম, রিয়াজুল ইসলাম জাবেদ, হাফিজ জালাল উদ্দিন, আশরাফ আহমদ জুনেদ এর যৌথ উদ্যোগে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পরে ফিতা কেটে উক্ত ব্যবসা প্রতিষ্ঠানের উদ্বোধন করেন মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ভি.পি মিজানুর রহমান চৌধুরী মিজান। এ সময় উপস্থিত ছিলেন, সিলেট বিভাগীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন উজ্জল, মৌলভীবাজার জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক গাজী মারুফ, হবিগঞ্জ আইনজীবি সমিতির সাবেক সাধারন সম্পাদক এডঃ বদরু মিয়া বদরু, আউশকান্দি-হীরাগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মুর্শেদ আহমদ, সহ-সভাপতি ফজলুল করিম মিছবাহ, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক শফিউল আলম হেলাল, হবিগঞ্জ জনতার এক্সপ্রেস এর নবীগঞ্জ প্রতিনিধি কিবরিয়া চৌধুরী, এনটিভি নবীগঞ্জ প্রতিনিধি মহিবুর রহমান চৌধুরী তছনু, চ্যানেল এস এর নবীগঞ্জ প্রতিনিধি বুলবুল আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী ওয়াহিদ মিয়া, নজরুল ইসলাম, নুরুল হক, ক্বারী রমজান আলী, মুুরব্বি হাজী শাহনুর আলম, শিক্ষানুরাগী আহাদ মিয়া, আউশকান্দি ইয়াকুবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শাহিন আহমদ, বিশিষ্ট মুরুব্বি নামদার মিয়া, কাচন মিয়া, সুন্দর মিয়া, বদরুজ্জামান চানু, শওকত মিয়া প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com