বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে বাসের ধাক্কায় এক ব্যক্তি নিহত

  • আপডেট টাইম শনিবার, ৩০ জুলাই, ২০১৬
  • ৬০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার ইসলামপুরে বাসের ধাক্কায় মুর্শিদ মিয়া (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুর্শিদ মিয়া মাধবপুর পৌরসভার কলেজপাড়া এলাকার মৃত জজ মিয়ার পুত্র। জানা যায়, ওইদিন দুপুরে বাড়ি থেকে বের হয়ে মাধবপুর আসার পথে ইসলামপুর নামক স্থানে দাড়িয়ে থাকা অবস্থায় একটি দ্রুতগামী বাস তাকে ধাক্কা দিলে সে আহত হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com