বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

১নং গুজাখাইর ওয়ার্ড যুবলীগের কমিটি গঠন

  • আপডেট টাইম বুধবার, ২৭ জুলাই, ২০১৬
  • ৫৯৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ সদর ইউনিয়নের ১নং গুজাখাইড়র ওয়ার্ড যুবলীগের কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠনকল্পে গত রবিবার বিকালে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। ইউপি যুবলীগের আহবায়ক শেখ নুর উদ্দিন আহমদের সভাপতিত্বে ও ও যুগ্ম আহবায়ক ফারুক হুসাইন এর পরিচালনায় উক্ত কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক রাব্বী আহমেদ চৌধুরী মাক্কু। অনুষ্ঠিত কর্মীসভায় সর্বসম্মতিক্রমে মোঃ হারুন মিয়া-কে সভাপতি, মোঃ সামছুল হক-কে সাধারণ সম্পাদক ও বাবুল দেব-কে সাংগঠনিক সম্পাদক করে ৯১ সদস্য বিশিষ্ঠ ১নং গুজাখাইড়র ওয়ার্ড যুবলীগের কমিটি গঠন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম বলেন, ইউনিয়নের তৃনমূল পর্যায়ে যুবলীগের কমিটি গঠন করে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে এবং জামায়াত-বিএনপি ও জঙ্গিদের প্রতিরোধে মুজিব আদর্শের সৈনিকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com