বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

সন্ত্রাসী, জঙ্গী হামলার প্রতিবাদে শহরে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

  • আপডেট টাইম বুধবার, ২৭ জুলাই, ২০১৬
  • ৫৬৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দেশব্যাপী সন্ত্রাসী, জঙ্গী তৎপরতা ও হত্যা সহ সকর প্রকার জঙ্গী হামলার প্রতিবাদে হবিগঞ্জ মুক্তিযোদ্ধা সদর কমান্ডের উদ্যেগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্টিত হয়েছে।
গতকাল সোমবার সকালে হবিগঞ্জ মুক্তিযোদ্ধা সদর কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মুক্তিযোদ্ধের স্মৃতি সৌধ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পরে সদর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস শহীদের সভাপতিত্বে মানববন্ধন অনুষ্টিত হয়। এতে স্থানীয় মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের পক্ষে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মোহাম্মদ আলী পাঠান, সাংগঠনিক কমান্ডার সফিকুর রহমান, মোহাম্মদ আলী টিপু, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সদর সন্তান কমান্ডের সভাপতি মোঃ গউছ উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি পংখজ কান্তি পল্লব, সাধারণ সম্পাদক তানভীর চৌধুরী, মোঃ এনামুল হক বাবুল প্রমুখ। বক্তারা বলেন বাংলাদেশে জঙ্গীদের কোন ঠাই নেই। যে কোন মুল্যে তাদের প্রতিহত করা হবে বলে হুসিয়ারী প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com