বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জ পৌর এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপণ

  • আপডেট টাইম রবিবার, ২৪ জুলাই, ২০১৬
  • ৪৫০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপণ করা হয়েছে। ব্রিটিশ বাংলাদেশী মোফাজ্জল চৌধুরী ইমরান ও ব্রিটেন প্রবাসী সালেহ উদ্দিন আহমেদ সুমনের পক্ষ থেকে এই গাছগুলো উপহার দেয়া হয়। বৃক্ষরোপণকালে উপস্থিত ছিলেন তরুণ সমাজসেবক মোফাজ্জল চৌধুরী ইমরান, অ্যাডভোকেট সাথি আক্তার, ফয়জুর রহমান, লিলু মিয়া, ওয়াহিদুল আম্বিয়াসহ বিদ্যালয়গুলোর শিক্ষকবৃন্দ। মোফাজ্জল চৌধুরী ইমরান বলেন, বাংলাদেশে যেভাবে গাছ কাটা হয় সে হারে গাছ লাগানো হয় না। তাই গাছ লাগানো প্রয়োজন। গাছ মানুষকে বেঁচে থাকতে সাহায্য করে। যেসব বিদ্যালয়ে বৃক্ষরোপন করা হয়েছে সেগুলো হলো- আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিবপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়, গন্ধা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরগাঁও আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, নহরপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব তিমিরপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, কানাইপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, গয়াহরি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রাজাবাদ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com