বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

শহরে সাজাসহ বিভিন্ন মামলার পলাতক আসামী কয়সর গ্রেপ্তার

  • আপডেট টাইম শনিবার, ২৩ জুলাই, ২০১৬
  • ৫৫৮ বা পড়া হয়েছে

কাজী মিজানুর রহমান ॥ হবিগঞ্জে চুরির মামলার ১ বছরের সাজাসহ বিভিন্ন মামলার পলাতক আসামী কয়সর খান (৩০) কে আটক করেছে ডিবি পুলিশ। সে সদর উপজেলার বহুলা গ্রামের মুুক্তিযোদ্ধা মৃত আলা উদ্দিন খানের পুত্র। গতকাল শুক্রবার দুপুরে ডিবির এসআই সুদ্বিপ রায়ের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। অপর দিকে সদর থানা পুলিশকে খবর দিয়ে কয়সরকে ধরিয়ে দিতে না পারায় তার স্ত্রীকে আটক করে থানায় নিয়ে আসেন এসআই সুমন চন্দ্র হাজরা। পরে বিকালে তাকে ছেড়ে দেয়া হয়। পুলিশ জানায় কয়সরের বিরুদ্ধে ২০০৬ সালে চুরির মামলায় ১ বছরের সাজা হয়। এছাড়াও তার বিরুদ্ধে আরো ২ মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। এতদিন সে আত্মগোপনে ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com