শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

চুনারুঘাটে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ জুলাই, ২০১৬
  • ৪৩৬ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার ১০টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্যা ও সাধারন সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলার অডিটরিয়ামে মহিলা সদস্যা ও সাধারন সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার আহমেদ জামিল। উপজেলার ১০টি ইউনিয়নের ৩০জন সংরক্ষিত সদস্যা ও ৯০জন সাধারন সদস্য শপথ নেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলমের পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী সাফিয়া আক্তার, পিআইও মোঃ মাসুদুল ইসলাম, কৃষি কর্তকর্তা জালাল উদ্দিন সরকার, শিক্ষা কর্মকর্তা শামছুল হক, রিপোর্টার্স ইউনিটির সভাপতি নূরুল আমিন, সেক্রেটারী আবুল কালাম আজাদ প্রমুখ। একই দিন বিকেল ৪টায় জেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলার ১০টি ইউনিয়নের নব নির্বাচিত ১০জন চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক সাবিনা আলম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com