বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

লুকড়া ইউনিয়নের ধল গ্রামে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ জুলাই, ২০১৬
  • ৫৪৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নের ধল গ্রামে স্ত্রীকে নির্যাতন করে সন্তানসহ তাড়িয়ে দিয়েছে যৌতুকলোভী স্বামী। এর সাথে জড়িত থাকার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ। গত রবিবার রাত ৯টায় এ ঘটনা ঘটে।
আহত সুত্রে জানা যায়, ৫ বছর পুর্বে ধল গ্রামের সৈয়দ আলীর পুত্র রফিক মিয়ার (৩৫) সাথে বামকান্দি গ্রামের মৃত ধানু মিয়ার কন্যা লুৎফুনন্নেছার বিয়ে হয়। বিয়ের পর তাদের কোলজুড়ে তিনটি সন্তান জন্মগ্রহণ করে। সম্প্রতি রফিক লুৎফুনন্নেছার উপর যৌতুকের জন্য নির্যাতন চালায়। ওই সময় যৌতুকের জন্য মারপিট করে লুৎফুন্নেছা ও তার সন্তানকে তাড়িয়ে দেয়।
এ ব্যাপারে লুৎফুনন্নেছা থানায় অভিযোগ দিলে পুলিম রফিক মিয়াকে আটক করে। গতকাল সোমবার তাকে কারাগারে প্রেরণ করে। এদিকে লুৎফুনন্নেছা তার ৬ মাসের শিশু সন্তান নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com