বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

প্রাথমিক সমাপনী-ইবতেদায়ি পরীক্ষা ২০ নভেম্বর শুরু

  • আপডেট টাইম সোমবার, ১৮ জুলাই, ২০১৬
  • ৫০৬ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ আগামী ২০ নভেম্বর শুরু হবে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা। এ পরীক্ষা চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। সবগুলো পরীক্ষা সকাল ১১টায় শুরু হয়ে চলবে দুপুর দেড়টা পর্যন্ত। গতকাল রোববার প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, গত বছরের মতো এবারও ৮ সেট প্রশ্নপত্রের মাধ্যমে প্রাথমিক সমাপনী পরীক্ষা হবে বলে স্টিয়ারিং কমিটির সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অন্যান্য বছরের মতো পরীক্ষার সময় ২০ মিনিট অতিরিক্ত সময় দেয়া হবে। পরীক্ষার ফিও আগের মতোই ৬০ টাকা থাকছে। প্রসঙ্গত, কয়েক মাস আগে প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণিতে উন্নীতকরণ ও পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এরপর গত ২১ জুন পঞ্চমের সমাপনী পরীক্ষা এ বছর থেকেই বাতিল হয়ে অষ্টম শ্রেণিতে প্রাথমিক সমাপনী হবে বলেও জানান গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। কিন্তু গত ২৭ জুন এ সংক্রান্ত প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদনের জন্য উঠলে তা অনুমোদন না দিয়ে আরও পরীক্ষা-নিরীক্ষা করে উপস্থাপনের নির্দেশনা দেয়া গয়। এছাড়া পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা ও অষ্টম শ্রেণির জেএসসি পরীক্ষা এ বছরও থাকবে বলে সিদ্ধান্ত দেয় মন্ত্রিসভা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com