বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

অটোরিক্সা টমটমের চাঁদা উঠানো নিয়ে শায়েস্তাগঞ্জে শ্রমিকদের মধ্যে উত্তেজনা

  • আপডেট টাইম সোমবার, ১৮ জুলাই, ২০১৬
  • ৫২৫ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ অটোরিক্সা টমটমের চাঁদা উঠানো নিয়ে শায়েস্তাগঞ্জে শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যেকোন সময় চাঁদা আদায়কারী ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষ বাঁধতে পারে। গত কয়েক দিন ধরে এ অবস্থা চলছে।
সূত্র জানায়, শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ থেকে জংশন এলাকার ভেতরে টমটমের দুইটি অস্থায়ী স্ট্যান্ড রয়েছে। এসবস্থানে সমিতির নিয়ম নেমে প্রতি টমটম থেকে ৩০ টাকা চাঁদা আদায় করা হচ্ছিল। এখানে আরেকটি পক্ষও টমটম থেকে চাঁদা উঠাতে মরিয়া হয়ে উঠেছে। তারাও চাঁদা উঠাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এনিয়ে শ্রমিক ও নতুন চাঁদা উত্তোলনকারীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। আশঙ্কা করা হচ্ছে, এদের মধ্যে যেকোন সংঘর্ষ বেঁধে যেতে পারে। এ অবস্থঃায় সাধারণ লোকজনের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। এ ব্যাপারে পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি দাবী জানিয়েছেন শান্তপ্রিয় লোকেরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com