বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

শায়েস্তানগর থেকে মশাজান পর্যন্ত সড়ক মেরামত ও রক্ষণাবেক্ষন কাজের উদ্বোধন

  • আপডেট টাইম রবিবার, ১৭ জুলাই, ২০১৬
  • ৪৫১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির বলেছেন, আওয়ামী লীগের রাজনীতি গরীবের মুখে হাঁসি ফুটানোর জন্য। তাই জনগণ এ সরকারকে বারবার তাদের মহা মূল্যবান ভোটের মাধ্যমে নির্বাচিত করে। গতকাল শনিবার ১৮ লাখ টাকা ব্যয়ে শায়েস্তানগর বাজার পইল ইউনিয়ন পরিষদ থেকে মশাজান পর্যন্ত সড়ক মেরামত ও রক্ষণাবেক্ষন কাজের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এমপি আবু জাহির বলেন, আমি যখন এলাকার উন্নয়নে নিজেকে নিয়োজিত করতে পারি তখন নিজের রাজনীতির স্বার্থকতা অনুভব করি। তিনি জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত জনগণের সেবায় কাজ করে যাওয়ার আশাবাদ ব্যক্ত করে সকলের সহযোগিতা কামনা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী, মুফতি মাওঃ ফজলুল হক, শাহ্ আলম সরদার, আউয়াল মিয়া, সাহিদ মিয়া, তারাই মিয়া, এডঃ সামছুল হক, ছানাউর রহমান, হুমায়ুন কবীর মাস্টার প্রমুখ।
এদিকে গতকাল ৩২ লাখ টাকা ব্যয়ে শহরের গরুর বাজার এলাকায় কৃষ্ণধন সওদাগর প্রাথমিক বিদ্যালয়ের উর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য আবু জাহির। এ সময় উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর জাহির মিয়া, হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হিরাজ মিয়া, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি নূরুল আমীন ওসমান প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com