শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

শায়েস্তাগঞ্জে সৌদি প্রবাসির বাসায় কাজ করতে গিয়ে দুই ইলেকট্রিশিয়ান বিদ্যুতপৃষ্ট

  • আপডেট টাইম রবিবার, ১৭ জুলাই, ২০১৬
  • ৪৪৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ-নতুন ব্রীজ এলাকায় সৌদি প্রবাসির বাসায় কাজ করতে গিয়ে দুই ইলেকট্রিশিয়ান বিদ্যুতপৃষ্ট হয়েছে। এতে তাদের পুরো শরীর ঝলসে গেছে। মুর্মুুষু অবস্থায় তাদেরকে উদ্ধার করে প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতালে এবং পরে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
আহত সুত্রে জানা যায়, চুনারুঘাট উপজেলার বালিয়ারি গ্রামের আব্দুস সামাদের পুত্র ইলেকট্রিশিয়ান আব্দাল মিয়া (২০) ও ইসমাইল মিয়ার পুত্র ইয়াসিন মিয়া (২২) নতুন ব্রীজ এলাকার সৌদি প্রবাসী কাওছার আহমেদের বাসার ছাদে বৈদ্যুতিক কাজ করছিল। এ সময় অসাবধানতাবশত তারা বিদ্যুতপৃষ্ট হলে তাদের পুরো শরীর ঝলসে ছাদ থেকে নিচে পড়ে আহত হয়। লোকজন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আহতদের স্বজনরা জানান, ঘটনার পর থেকে ওই বাসার মালিক পক্ষ থেকে তাদের কোন খোজ খবর নেয়া হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com