মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বাহুবলে সাজাপ্রাপ্ত জায়গার দালাল শামীম গ্রেফতার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০১৬
  • ৪৮০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে চেক ডিজঅনার মামলার সাজাপ্রাপ্ত আসামী শামীম আহমেদ (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। সে ওই উপজেলার পুর্ব জয়পুর গ্রামের মৃত আব্দুস সোবহানের পুত্র। গতকাল বুধবার দুপুরে বাহুবল থানার এসআই জহিরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তার বাড়ি থেকে তাকে আটক করে। পুলিশ জানায়, ২০১৩ সালের জানুয়ারি মাসে হবিগঞ্জ শহরের আমির চাঁন কমপ্লেক্সের এমডি কসমেটিক্স ষ্টোরের মালিক শংকর রঞ্জন দেব মান্নার কাছ থেকে একটি ভূয়া চেক দিয়ে ১০ লাখ টাকা হাতিয়ে নেয়। মান্না এ ব্যাপারে মামলা করলে আদালত থেকে তার এক বছরের সাজা ও ১০ লাখ টাকা জরিমানা হয়। এতদিন সে আত্মগোপনে ছিল। পুলিশ জানায়, আজ বৃহস্পতিবার তাকে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com