বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে আইডিয়াল উইমেন্স কলেজের উদ্বোধন ও নবীনবরণ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ জুলাই, ২০১৬
  • ৭৭৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে আইডিয়াল উইমেন্স কলেজ এর শুভ উদ্বোধন ও ২০১৬-১৭ শিক্ষা বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে নবীগঞ্জ শহরের ওসমানী রোডে অবস্থিত কলেজ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ প্রফেসর আব্দুল হাই। শিক্ষিকা শ্রাবন্তী মজুমদারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও উক্ত কলেজের সভাপতি এম এ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, পৌর মেয়র ছাবির আহমদ চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাইফুল জাহান চৌধুরী, সাবেক সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র এটিএম সালাম, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মাহমুদ চৌধুরী, অবঃ অধ্যাপক সফিকুল হক, শিক্ষক সমিতির সভাপতি শামীম আহমেদ চৌধুরী, যুগ্ম সম্পাদক রুবেল মিয়া, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, সাবেক সাধারন সম্পাদক মোঃ সরওয়ার শিকদার।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, পরিচালনা পরিষদের সদস্য মোফাজ্জল চৌধুরী ইমরান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পরিচালনা পরিষদের সদস্য প্রবাসী মোঃ জিলু মিয়া, সলিল বরন দাশ, আব্দুর রহিম, নজির আহমেদ, রিয়াদ মাহমুদ, এনটিভি প্রতিনিধি মহিবুর রহমান চৌধুরী তছনু, ৭১ নিউজ টিভি প্রতিনিধি মতিউর রহমান মুন্না, সুশান্ত দাশ প্রমুখ। নবীন ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন পপি রাণী দাশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com