বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে জনতার হাতে ডাকাত আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ জুলাই, ২০১৬
  • ৫৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে ডাকাতি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়েছে এক ডাকাত। এ সময় অন্যান্য ডাকাতরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে। আটক ডাকাতের নাম দ্বিন ইসলাম (৪০)। সে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার কেইতখালি গ্রামের সিরাজ মোড়লের ছেলে বলে পুলিশকে পরিচয় দিয়েছে। গতকাল সোমবার ভোররাতে উপজেলার বরইউরি গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত ৩ টার দিকে বরইউরি গ্রামের সিরাজ মিয়ার বাড়িতে একদল ডাকাত হানা দেয়। ডাকাতদের উপস্থিতি টের পেয়ে পরিবারের লোকজন চিৎকার শুরু করলে চারদিক থেকে লোকজন বেরিয়ে পড়ে এক ডাকাতকে আটক করলেও দুই ডাকাত পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
বাহুবল মডেল থানার ডিউটি অফিসার দারোগা মহসিন মিয়া জানান, সে ডাকাত নয়, মানসিক রোগী। আমরা শ্রীনগর থানায় ফোন করে তার সত্যতা জেনেছি। বেলা দেড়টা এ রিপোর্ট লেখা পর্যন্ত তার নামে কোন ডাকাতি মামলা হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com