বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

কালিয়ারভাঙ্গা ইউনিয়ন আওয়ামী যুবলীগের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ জুলাই, ২০১৬
  • ৬৯৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার ১২নং কালিয়ারভাঙ্গা ইউনিয়ন আওয়ামী যুবলীগের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন যুবলীগ সভাপতি বদরুজ্জামান চৌধুরী স্বাধীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক লিটন দত্ত, যুবলীগ নেতা শ্রীবাস রায়, অলি আহমেদ খান, বশির চৌধুরী, মানিক মিয়া, আব্দুল হাই, তাহির মিয়া, সাদ্দেক চৌধুরী, গোলাপ মিয়া, ওয়াহেদ আলী, শিমন মোল্লা, সফিজুল, সুজিত চক্রবর্তী, আল-আমিন, আব্দুল বারি লেচু, জিয়াউর রহমান, আলফু মিয়া, টিপু চৌধুরী।
উপস্থিত ছিলেন, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডালিম আহমেদ, জাকারিয়া মাসুদ, আলমগীর চৌধুরী, আলী হায়দার প্রমূখ।
বক্তাগণ বলেন, নবীগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক ফজলুল হক চৌধুরী সেলিম ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১২নং কালিয়ারভাঙ্গা ইউনিয়নসহ নবীগঞ্জের অধিকাংশ ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীথ প্রার্থীদের (নৌকা) বিরোধীতা করায় ও গত ৩০ জুন স্থানীয় ইমামবাড়ী বাজারে কথিত এক সভায় ফজলুল হক চৌধুরী সেলিম আওয়ামীলীগ ও যুবলীগের নেতৃবৃন্দদের নিয়ে কঠোক্তি মন্তব্য করেন। তা সম্পূর্ণ নিন্দনীয়। একজন যুবলীগ নেতার কাছে এসব আচরণ কাম্য নয়। সভায় সর্বসম্মতিক্রমে ১২নং কালিয়ারভাঙ্গা ইউনিয়নে ফজলুল হক চৌধুরী সেলিমকে অবাঞ্ছিত ঘোষনা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com