মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বাংলাদেশ নমঃসূদ্র কল্যাণ পরিষদের মানববন্ধন, মৌন মিছিল ও সভা

  • আপডেট টাইম রবিবার, ১২ জানুয়ারী, ২০১৪
  • ৪৭০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ সারাদেশে ধর্মীয় সংখ্যালঘু হিন্দুদের উপর বর্বরোচিত হামলা, প্রতিমা ও মন্দির ভাংচুর, দোকান ও বাড়ি ঘরে অগ্নিসংযোগের প্রতিবাদে এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বাংলাদেশ নমঃসূদ্র কল্যাণ পরিষদ হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও মৌন মিছিল হয়েছে। এতে বাংলাদেশ পূজা উদযাচন পরিষদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদসহ অন্যান্য সংগঠন অংশ নেয়। এছাড়া বানিয়াচং, লাখাই, চুনারুঘাট ও বাহুবলের অসংখ্য লোক অংশ নেয়। মানববন্ধন ও মৌন মিছিল শেষে হবিগঞ্জ শহরের ঘাটিয়া বাজারস্থ জেলা কার্যালয়ে অধ্যক্ষ নিহার রঞ্জন বিদ্যারতেœর সভাপতিত্বে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-জ্যোতির্ময় সরকার, সুধাংশু সরকার, সুনীল সরকার, সুবল সরকার, ব্রজেন্দ্র সরকার, জ্ঞান সরকার, গোপাল সরকার, নরহরি সরকার, জগদীশ সরকার, বিষ্ণু সরকার প্রমূখ। সভা পরিচালনা করেন প্রমথ সরকার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com