বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ভিজিএফের চাল বিতরণকালে আবু জাহির এমপি ॥ জঙ্গি ও বোমাবাজরা দেশের শত্র“

  • আপডেট টাইম সোমবার, ৪ জুলাই, ২০১৬
  • ৫০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে দরিদ্র জনগনের মধ্যে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। শনিবার সকালে হবিগঞ্জ পৌরএলাকার ভিজিএফ চাল বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির। হবিগঞ্জ পৌরসভার উমেদগনর পৌর হাই স্কুলে ভারপ্রাপ্ত মেয়র দীলিপ দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এডভোকেট মোঃ আবু জাহির এমপি। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বর্তমান সরকার দুস্থ ও দরিদ্র মানুষের জন্য পবিত্র ঈদ উপলক্ষে মাথাপিছু ১০ কেজির পরিবর্তে ২০ কেজি করে চাল বরাদ্দ করেছে। তিনি বলেন বর্তমান সরকার দরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নে প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। ফলে গ্রামে গঞ্জে মানুষ অর্থনৈতিক স্বচ্ছলতা অর্জন করেছে। এডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেন নতুন প্রজন্ম যাতে সুশিক্ষায় শিক্ষিত হতে পারে সেজন্য সকলের উচিত শিশুদের স্কুলে পাঠানো। তিনি বলেন দেশ যখন উন্নয়ন আর অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে তখন একটি মহল বোমাবাজী ও সন্ত্রাস সৃষ্টি করে দেশকে পিছিয়ে দিতে চাইছে। তিনি জঙ্গি ও বোমাবাজদের ব্যাপারে সর্তক থাকার জন্য সকলের প্রতি আহবান জানান। তিনি বলেন জঙ্গি ও বোমাবাজরা দেশের শত্র“, দেশের মানুষের শত্র“ ও ইসলামের শত্র“। চাল বিতরন উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর মোঃ আবুল হাসিম, মোঃ জাহির উদ্দিন, মোহাম্মদ জুনায়েদ মিয়া, গৌতম কুমার রায়, শেখ নুর হোসেন, মোঃ আব্দুল আউয়াল মজনু, মোঃ আলমগীর, শেখ মোঃ উম্মেদ আলী শামীম, পিয়ারা বেগম, খালেদা জুয়েল, অর্পনা বালা পাল, পৌরসভার সচিব মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী, নির্বাহী প্রকৌশলী মধুসুদন দাস প্রমুখ। হবিগঞ্জ পৌরসভার ৯ টি ওয়ার্ডে ৪ হাজার ৬ শ ২১ জন কার্ডধারীকে জনপ্রতি ২০ কেজি করে চাল দেয়া হয়। পৌরএলাকার ৬ টি কেন্দ্রে এ চাল বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com