রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরিষা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার লাখাইয়ে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ ॥ আহত ২০ নবীগঞ্জে বিজনা নদীতে একটি সেতু নির্মাণের স্বপ্ন দেখছেন এলাকাবাসী শায়েস্তাগঞ্জে র‌্যাবে অভিযান ৩টি এয়ারগান উদ্ধার সৈয়দ মোঃ ফয়সলের হাত ধরে ৩০ বছর পর বিএনপির দখলে হবিগঞ্জ-৪ আসন হবিগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জিকে গউছকে নবীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের শুভেচ্ছা হবিগঞ্জ সদর হাসপাতালে লিফট অপারেটর আছে, আবার নেই ভোগান্তিতে রোগী ও স্বজনরা বাহুবলে বাস উল্টে পথচারী নিহত ॥ ২৫ যাত্রী আহত এমপিদের শপথ পড়াবেন ড. সৈয়দ রেফাত আহমেদ এমপি নির্বাচিত হয়েই প্রতিদ্বন্দ্বি প্রার্থীর বাড়ি ছুটে গেলেন জিকে গউছ

মঙ্গলে চাষ হবে টমেটো মুলা!

  • আপডেট টাইম শনিবার, ২ জুলাই, ২০১৬
  • ৪৮০ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ নেদারল্যান্ডসের উদ্যোক্তারা ২০৩০ সালের আগেই মঙ্গল গ্রহে যেতে চাইছেন। সেখানে যাওয়ার লক্ষ্যেই পৃথিবীতে মঙ্গলের মাটির আদলে মাটি তৈরি করে চাষাবাদ প্রক্রিয়া শুরু হয়েছে। গবেষকরা বলছেন, মঙ্গলের মাটিতে জন্মানো যেতে পারে টমেটো, মটরশুঁটি, মুলাসহ বিভিন্ন ধরনের শাকসবজি। সেখানকার মাটি যতই বিষাক্ত হোক না কেন, এসব সবজি তা থেকে বিষ আহরণ করে না বলে তা খাওয়ার জন্যও নিরাপদ। দেশটির ওয়াগেনিজেন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা গ্রিনহাউস পদ্ধতি ব্যবহার করে মঙ্গল গ্রহের মতো পরিবেশ তৈরি করেন এবং এতে উৎপাদিত ৪ রকমের সবজি নিরাপদ হিসেবে ঘোষণা করেছেন। এ ধরনের মাটিতে ক্যাডমিয়াম, তামা ও সিসার মতো ভারি ধাতু থাকায় তা সবজিকে বিষাক্ত করে তুলতে পারে বলে এতদিন ধারণা করছিলেন গবেষকরা। মোট ১০ ধরনের সবজির মধ্যে চার ধরনের সবজিতে কোনো বিষ পাননি। এর মধ্যে রয়েছে মুলা, মটর, রাই ও টমেটো। এর মধ্যে অ্যালুমিনিয়াম, তামা, লোহা, ম্যাংগানিজ, জিঙ্ক, আর্সেনিক, ক্যাডমিয়াম, ক্রোম, নিকেল কিংবা সিসার মতো উপাদান থাকলেও তা ক্ষতিকর হতে পারে এমন স্তর পর্যন্ত পৌঁছেনি। এএফপি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com