বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন করাঙ্গী নদী থেকে ২টি মেশিন জব্দ

  • আপডেট টাইম শুক্রবার, ১ জুলাই, ২০১৬
  • ৭০৭ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের করাঙ্গী নদী থেকে কোন প্রকার লীজ ছাড়াই অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করার অভিযোগে ২টি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) তনময় ইসলামের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার কালেঙ্গার চামলতলী এলাকার করাঙ্গী নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় ২টি ড্রেজার মেশিন জব্দ করেন। পরে জব্দকৃত ড্রেজার মেশিন গুলো চুনারুঘাট থানায় জমা রাখা হয়। চুনারুঘাট থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য যে, দীর্ঘদিন ধরে উপজেলার চামলতলী গ্রামের আঃ জববার, লালকেয়ার গ্রামের আঃ হালিম, একই গ্রামের মোঃ জালাল মিয়া ও শ্যামেরবাড়ী গ্রামের অদুই মিয়ার নেতৃত্বে একটি প্রভাবশালী চক্র ড্রেজার মেশিন করাঙ্গী নদীর বিভিন্ন অংশে ফেলে অবৈধভাবে বালু উত্তোলন করে বিভিন্ন স্থানে জমা রেখে বিক্রি করা হচ্ছে। এতে সরকার হারাচ্ছে লাখ লাখ টাকার রাজস্ব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com