বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

চুনারুঘাটে ঐতিহাসিক ১৬১তম ‘সাওতাল বিদ্রোহ’ দিবস পালন

  • আপডেট টাইম শুক্রবার, ১ জুলাই, ২০১৬
  • ৭৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ গতকাল বৃহস্পতিবার সকালে চুনারুঘাট উপজেলার চান্দপুর চা-বাগান নাঁচঘরে ১৬১তম ‘সাওতাল বিদ্রোহ’ দিবস পালন করা হয়েছে। এতে সভাপতিত্ব¡ করেন স্বপন সাওতাল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাধন সাওতাল চান্দপুর বাগান সভাপতি, কাঞ্চন পাত্র সাধারণ সম্পাদক আধিবাসী সমাজ উন্নয়ন সংস্থা, বীরেন কালিন্দি ছাত্র-যুবক কমিটির সভাপতি, দিপক সাওতাল, সন্তোষ সাওতাল, বিকাশ সাওতাল, মোঃ রমিজ আলী ও দিপংকর সাওতালসহ আরো অনেকেই। সভায় বক্তরা বলেন, সাওতালরা বিদ্রোহী জাতি। এদের বীরত্বের ইতিহাস আছে। ১৭৮০ সালের ১৩ জানুয়ারী তৎকালীন জনপ্রিয় আদিবাসী নেতা তিলকা মুরমুর নেতৃত্বে সাঁওতালদের সংগ্রামের সূচনা হয়। সূচনার পর পাঁচ বছর ইংরেজ শাসকদের বিরুদ্ধে সংগ্রাম করে নিজের অস্থিত্ব¡ ঠিকিয়ে রাখেন। জমিদার ও মহাজনের ঠকবাজি, পুলিশ-দারোগাদের নির্যাতন, জুলুম ও অত্যাচার, অন্য সম্প্রদায়ের শোষণ এবং সকাল বিষয়ে সরকার বাহাদুরের অমনোযোগিতা ছিল সাওতালদের বিদ্রোহের মূল কারণ। একই ধারা বর্তমানেও অব্যাহত থাকায় সাওতাল ও চা-শ্রমিকা আতংকিত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com