বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচং ৪নং ইউপি নির্বাচন নিয়ে হাইকোর্টের আদেশ স্থায়ীভাবে স্থগিত ঘোষণা করেছেন চেম্বার জজ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ জুন, ২০১৬
  • ৭৭৬ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলার ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদে ৪জুন অনুষ্ঠিত ভোট ও ফলাফল কারচুপির অভিযোগে প্রতিদ্বন্দ্বি প্রার্থীর দায়ের করা মামলায় নি¤œ আদালতের দেয়া আদেশ স্থায়ীভাবে স্থগিতের ঘোষণা করেছেন চেম্বার জজের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দীকি। ২১/৩১ নং মামলায় গতকাল বুধবার বেলা সাড়ে বারটায় তিনি এই রায়টি ঘোষণা করেন। স্থগিত হওয়ার ফলে এই ইউনিয়নে গেজেট প্রকাশ ও নির্বাচিত চেয়ারম্যানের শপথ গ্রহণ করতে আর কোন বাধা রইলো না।
উল্লেখ্য, গত ৭ জুন ভোট ও কারচুপির অভিযোগ এনে হাইকোর্ট বিভাগে একটি রীট আবেদন করেন পরাজিত প্রার্থী আনোয়ার হোসেন। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি যুবায়ের রহমান চৌধুরী ও খসরুজ্জামানের নেতৃত্বে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ ১৪জুন ৬টি ভোটকেন্দ্রে ভোট পুণ:গণনার জন্য রিটার্নিং অফিসারকে আদেশ প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com