বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুর ও চুনারুঘাটে মদের চালান আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ জুন, ২০১৬
  • ৬৬৮ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর ও চুনারুঘাটে মদের চালান আটক করেছে বিজিবি। বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাদ হোসেন জানান-বুধবার ভোররাতে মাধবপুর উপজেলার ধর্মঘর সীমান্ত ফাঁড়ির সুবেদার মোঃ আবু হানিফের নেতৃত্বে বিজিবি টহলদল দেবপুর এলাকায় অভিযান চালিয়ে ১৫০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন। এছাড়া চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্ত ফাঁড়ির নায়েব সুবেদার মোঃ মিছবাহুর রহমান এর নেতৃত্বে বিজিবি টহলদল গোবরখোলা এলাকায় অভিযান চালিয়ে ১৫০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন।
এ সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। উল্লেখ্য যে, প্রায় প্রতিদিনই বিজির হাতে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার করা হচ্ছে। কিন্তু কোন কোন মাদকপাচারকারী ধরা পড়ছেনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com