বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

  • আপডেট টাইম বুধবার, ২৯ জুন, ২০১৬
  • ৬৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার বিভিন্ন এলাকায় উচ্ছেদ অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার দুপরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ডুবাঐ বাজার ও পুটিজুরী বাজারে এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম। অভিযানে সহায়তা করে বাহুবল মডেল থানার পুলিশ। অভিযান চলাকালে এসব বাজারের সামনে গড়ে উঠা অবৈধ স্থাপনাকারীদের মালামাল সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়। এ ব্যাপারে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, এ অভিযান অব্যাহত থাকবে। নিয়মিত তদারকি করা হবে, যাতে সড়ক বা ফুটপাতের ওপর কোনো ধরনের অবৈধ দোকান না বসে। এ ছাড়া এই এলাকার সড়কগুলোতে যাতে যানজট না হয়, সে জন্য অবৈধ পার্কিংও উচ্ছেদ করা হচ্ছে। তিনি বলেন আজকের অভিযানে ব্যাবসায়ীদের মালামাল সরানোর জন্য কিছু সময় দেয়া হলেও, আবার যদি এসব স্থাপন করা হয়, তাহলে আগামি মাসের উচ্ছেদ অভিযানে কোনো সময় না দিয়ে বুলডোজার দিয়ে সকল অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com