শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

বানিয়াচঙ্গের ১ ব্যবসায়ী ৩ দিন যাবৎ নিখোঁজ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ জুন, ২০১৬
  • ৬১৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ের পল্লীর এক গরু ব্যবসায়ী ৩ দিন যাবৎ নিখোঁজের খবর পাওয়া গেছে। পিতাকে হারিয়ে দিশেহারা তার সন্তানরা। জানা যায়, উপজেলার কাগাপাশা ইউনিয়নের বাতাকান্দি গ্রামের মৃত আব্দুনুরের পুত্র ওয়াহাব মিয়া (৪০) গত শনিবার আজমিরীগঞ্জ উপজেলার পাহাড়পুর গ্রামে গরু ক্রয় করে তার ভাতিজা সফিকুল কাছে গরু বাড়ি নিয়ে যেতে দেয়। ওয়াহাব আরও গরু ক্রয় করতে ওই দিন নবীগঞ্জ উপজেলার আমরা খাই গ্রামে যাওয়ার সিদ্ধান্ত তার ভাতিজাকে জানায়। কিন্তু ওই দিন রাত থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। এশবার খোলা পেলে ওপাস থেকে জানানো হয় ওই নাম্বারে ফোন দিলে সমস্যা হবে। এর পর থেকে মোবাইল খোলা পাওয়া যায়নি। ওয়াহাবের বাড়ীর লোকজন অনেক খোঁজাখোঁজির পরও তার কোন সন্ধান না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন। এ ব্যাপারে ইউনিয়নের ৩নং ওয়ার্ড এর নবনির্বাচিত সদস্য আকবর হোসেন রাজু গানার সত্যতা স্বীকার করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com