বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

দৈনিক হবিগঞ্জের বাণী’র ডিকারেশন লাভ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ জুন, ২০১৬
  • ১২৭০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ‘হবিগঞ্জের বাণী’ নামে নতুন একটি দৈনিক পত্রিকা শিগগিরই হবিগঞ্জ থেকে প্রকাশিত হতে যাচ্ছে। গতকাল সোমবার (২৭ জুন) দুপুরে জেলা প্রশাসক সাবিনা আলম পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক জিয়া উদ্দিন দুলালের হাতে পত্রিকাটির ডিকারেশনের কপি তুলে দেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সফিউল আলম, মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার জামিল প্রমুখ উপস্থিত ছিলেন।
পত্রিকাটির সম্পাদক জিয়া উদ্দিন দুলাল ১৯৯৭ ইংরেজী সনে সাপ্তাহিক হবিগঞ্জ সমাচার পত্রিকার মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়ন প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত হন। পত্রিকাটি দৈনিক হওয়ার প্রাক্কালে কিছুদিনের জন্য বন্ধ হয়ে গেলে সাপ্তাহিক খোয়াই পত্রিকায় ফ্রি-ল্যান্সার হিসেবে তিনি কিছুদিন কাজ করেন। পরবর্তীতে তিনি দৈনিক হবিগঞ্জের এক্সপ্রেস পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার, দৈনিক আয়না পত্রিকার চীফ রিপোর্টার, দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার বার্তা সম্পাদক এবং দৈনিক বিজয়ের প্রতিধ্বনি পত্রিকার যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়াও তিনি ঢাকা থেকে প্রকাশিত সাপ্তাহিক পোস্টকার্ড, পাকি বিজয়, দৈনিক নিরপেক্ষ পত্রিকার হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বাংলানিউজটোয়েন্টিফোর.কম এর হবিগঞ্জ জেলা প্রতিনিধি এবং দৈনিক স্বদেশবার্তা পত্রিকার যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com