বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে আন্তর্জাতিক মাদক ও পাচার বিরোধী দিবস উদযাপন

  • আপডেট টাইম সোমবার, ২৭ জুন, ২০১৬
  • ৫৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ‘শিশু ও যুবাদের প্রতি মনোযোগ দেয়াই হল তাদের নিরাপদে বেড়ে উঠার প্রথম পদক্ষেপ’ প্রতিপাদ্য বিষয়ে হবিগঞ্জে পালিত হয়েছে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস। এ উপলক্ষে গতকাল রবিবার সকালে জেলা প্রশাসন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের নিমতলা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। জেলা প্রশাসক সাবিনা আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মো. আবু জাহির। আলোচনায় অংশ নেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সফিউল আলম, এডিএএম এমরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আ স ম শামছুর রহমান ভূইয়া, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন কর্মকর্তা খায়রুল আলম, ডা, মুখলেছুর রহমান উজ্জল, এনডিসি আলমগীর হোসেন ও প্রেসক্লাব সাধারন সম্পাদক শাহ ফখরুজ্জামান।
পরে দিবস উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com