বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে ৩ সিএনজি ছিনতাইকারী আটক

  • আপডেট টাইম সোমবার, ২৭ জুন, ২০১৬
  • ৫৬৮ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার মহাশয়ের বাজার থেকে তিন সিএনজি অটোরিকশা ছিনতাইকারীকে আটক করেছে জনতা।
আটককৃতরা হল চুনারুঘাট উপজেলার পিরিকান্দি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে তফসির (২৫), একই গ্রামের ওয়াহিদ মিয়ার ছেলে লিমন মিয়া (২৪) ও একই উপজেলার হাসারগাও গ্রামের খোরর্শেদ মিয়ার ছেলে বিলাল মিয়া (২৭)। শনিবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে মহাশয়ের বাজারে থাকা একটি সিএনজি অটোরিকশা ছিনতাইয়ের প্রস্তুতিকালে স্থানীয় জনতা দুজনকে আটক করলেও একজন পালিয়ে যায়। পরে অনেক খোজাঁখুজিঁর এক পর্যায়ে রাত ২টার দিকে বিল্লাল মিয়াকে বাজারের পার্শ¦বর্তী মরা খোয়াই নদীর কছুরিপানার নিছ থেকে তাকেও আটক করে বাজারে নিয়ে আসে জনতা। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে রোববার সকালে পুলিশ এসে তাদের আটক করে বাহুবল থানায় নিয়ে যায়।
কামাইছড়া পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই রুকু কর আটকের বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, তাদেরকে বাহুবল হাসপাতালে পুলিশ প্রহরায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com