বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে সুবিধা বঞ্চিত নারীর জীবন মান-দক্ষতা উন্নয়নের জন্য সচেতনা বৃদ্ধি কর্মসূচির অগ্রগতি সভা

  • আপডেট টাইম সোমবার, ২৭ জুন, ২০১৬
  • ৯০৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ‘‘সুবিধা বঞ্চিত নারীর জীবন দক্ষতা উন্নয়নের জন্য সচেতনা বৃদ্ধি” কর্মসূচির বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুর ২টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ‘র সভাপতিত্বে সভা পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা পারভিন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী। এতে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান এডভোকেট জাবেদ আলী, ছাইম উদ্দিন, নজরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ ইফতেখার আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল হক, কৃষি কর্মকর্তা দুলাল উদ্দিন, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরু প্রমুখ। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা পারভিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com