বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

বানিয়াচংয়ে শিক্ষকের উপর হামলা ॥ জড়িতদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ জুন, ২০১৬
  • ৪২৬ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বড়বাজার আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক তাজ উদ্দিন আহমেদ এর উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে ও প্রকৃত অপরাধীদের গ্রেফতারপূর্বক আইনের আওতায় এনে বিচারের দাবীতে বানিয়াচংয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১১ টায় বড়বাজারস্থ শহীদ মিনার এর সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে সদরের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী, বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ব্যবসায়ী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিসহ বিপুল সংখ্যক জনতা এতে অংশ গ্রহন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক আলী রহমান, মোজাম্মিল হোসেন খান, হাবিবুর রহমান, আওলাদ মিয়া, এমএম ওয়াহিদ, নার্গিস আক্তার, আবু ইউসুফ, ছানাউল হক, ভানু চন্দ্র চন্দ, রতীন্দ্র চন্দ্র দাস প্রমুখ। বক্তারা শিক্ষক তাজ উদ্দিন এর উপর বর্বরোচিত হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে দ্রুত অপরাধীকে গ্রেফতারের দাবী জানান, অন্যথায় বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে বলেও তারা মানববন্ধনে হুশিয়ারী উচ্চারণ করেন। মানববন্ধন চলাকালে উপজেলা চেয়ারম্যান শেখ বশীর আহমেদ মানববন্ধনে অংশ গ্রহন করে মানববন্ধনে অংশগ্রহনকারীদের সাথে একাত্মতা ঘোষণা করেন। উল্লেখ্য, গত সোমবার নিজ কর্মস্থল বড়বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে বাড়ী যাওয়ার পথে রাস্তায় একা পেয়ে দুর্র্বৃত্তরা তাকে কুপিয়ে ক্ষত-বিক্ষত করে। বর্তমানে তিনি হবিগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com