বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

তনু হত্যার গোপন ও মিথ্যা

  • আপডেট টাইম বুধবার, ২২ জুন, ২০১৬
  • ৯০৪ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ আমাদের স্মৃতিগুলোকে জাগরুক রাখার জন্য মাঝে মাঝে আকস্মিক আঘাতের প্রয়োজন রয়েছে। কুমিল্লা ভিকেক্টারিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনুর কমলা রংয়ের হিজাব পড়া হাসিমাখা মুখমন্ডলের ছবিটি আমাদের চিরাচরিত দৃশ্য। মানুষ কিভাবে প্রভাবিত হয়ে একটি সত্যকে মিথ্যা করে দেয়। তনুকে ধর্ষণ ও হত্যা করে জঙ্গলে ফেলে দেওয়া হয়। তিন মাস পরে তনুর হত্যাকান্ড আগের চেয়ে রহস্যজনক হচ্ছে। যা আগে হয়নি।
আমরা তনুর মায়ের আহাজারি শুনেছি। তনুর মা আনোয়ারা বেগম তার মেয়ের চেহারা ভুলতে পারবে না। একজন মা তার মহামূল্যবান সম্পদ কন্যা হত্যার বিচার দাবি করেছেন। সে তার স্নেহাশীষ কন্যার হত্যার কারণ জানতে পারেনি। তাকে কিভাবে হত্যা করা হলো তিনি জানেন না। এছাড়া তাকে নির্যাতন করে হত্যার জন্য কাউকে ধরাও হয়নি। এখানেই শেষ নয়, এখন আনোয়ারা বেগম তার পরিবারের বাকি সদস্যদের জীবন নিয়ে ভীতিতে রয়েছেন। তার স্বামী তনুর দুর্ভাগ্যবান বাবা যিনি তার মেয়ের মৃত দেহ চিহ্নিত করেছিলেন। তনু হত্যাকান্ডের পরে কুমিল্লা আবেগে উত্তাল হয়ে পরে। তনুর মা আনোয়ারা বেগম বলেছেন, তার পরিবারকে নজরদারীতে রাখা হয়েছে। তাদের বলা হয়েছে তারা যেন তনু হত্যাকান্ড নিয়ে আর কিছু না বলেন। তারা তনুর ডায়েরি ও ছবির অ্যালবাম নিয়ে গেছে।
ধর্ষণ ও হত্যা এবং ধর্ষণের পরে হত্যা বাংলাদেশের মানুষের জন্য জঘন্য খবর নয়। আইন ও সালিশ কেন্দ্রের হিসেব অনুযায়ী, ২০১৬ সালের জানুয়ারি থেকে মার্চ ২৯৯ জনকে ধর্ষণের শিকার হয়েছে। এর মধ্যে ১৮ জনকে ধর্ষণের পরে হত্যা করা হয়েছে। তবে সোহাগী জাহান তনুর হত্যাকান্ডের বিষয়টি ব্যতিক্রম। এই হত্যাকা- দেশের সাধারণ মানুষের আবেগকে নাড়া দিয়েছে। ঐক্যবদ্ধ হয়ে বিচার দাবি করেছে। একটি বিষয়কে প্রভাবিত করে কিভাবে হস্তক্ষেপ ও গোপন করে আন্দোলন থামানো যায় তা শিখিয়ে দিয়েছে। গণমাধ্যমের খবরে তনুর প্রথম ময়না তদন্তের প্রতিবেদনে স্পষ্ট বলা হয়েছে তনুকে হত্যা ও ধর্ষণ করা হয়নি।
পরে তার পরিবারের কাছ থেকে নিয়ে তনুর মরদেহ নিয়ে দ্বিতীয় ময়না তদন্ত করা হয়। দ্বিতীয় তদন্ত অবাক হওয়ার মতো প্রতিবেদন দিয়েছে। প্রথম ময়না তদন্ত সঠিক ছিল বলে দ্বিতীয় ময়না তদন্তেও বলা হয় তার শরীরে যৌন নির্যাতনের কোনো আলামত পাওয়া যায়নি। কোর্ট ডিএনএ টেস্টের জন্য নির্দেশ দিলে টেস্টে তাকে তিন জনের মাধ্যমে ধর্ষণ করা হয় বলে জানানো হয়। এই সত্যটি কার্পেটের নিচে চাপা পরে গেছে। আমরা জানি না তদন্তকারী সংস্থা প্রথম ও দ্বিতীয় প্রতিবেদনের সঙ্গে ডিএনএর প্রতিবেদনের সঙ্গে সাদৃশ থাকবে কি না।
তদন্তের এই দীর্ঘ প্রক্রিয়ার অপেক্ষা মনে হয় কখনো সমাপ্ত হবে না। আনোয়ারা বেগম ও তার পরিবারের অন্য সদস্যরা অসহায় ও পরাজিত হবে। আর সমাজের অন্যরা তনুর বিচারের আপডেট খবরের জন্য অপেক্ষা করবে। তনুর হত্যার বিচারের অপেক্ষা স্মৃতিগুলোকে জাগরুক রাখার মতোই। আকস্মিক আঘাত প্রয়োজন রয়েছে, তনু হত্যার খবরও তাকে বাঁচিয়ে রাখবে।
ডেইলি স্টার থেকে অনুবাদ করেছেন এম রবিউল্লাহ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com