মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

১৭ জানুয়ারি পর্যন্ত সেনা মোতায়েন থাকবে

  • আপডেট টাইম শনিবার, ১১ জানুয়ারী, ২০১৪
  • ৪৩৮ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ নির্বাচনী দায়িত্ব পালনের জন্য সারাদেশে মোতায়েনকৃত সেনাবাহিনী সদস্যরা আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত মাঠে থাকবে। গতকাল শুক্রবার আন্ত:বাহিনী গণসংযোগের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। উল্লেখ্য দশম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গত ২৬ ডিসেম্বর থেকে দেশব্যাপী সেনা মেতায়েন করা হয়। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী প্রথমত ৯ জানুয়ারি পর্যন্ত সেনা মোতায়েন থাকার কথা। কিন্তু ৫ জানুয়ারি দেশের ৮টি জেলায় সহিংসতার কারনে নির্বাচন হয়নি। এ আসনগুলোতে আগামী ১৬ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com