বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নিজামপুরে নিহত যুবলীগ নেতার দাফন সম্পন্ন

  • আপডেট টাইম শনিবার, ১৮ জুন, ২০১৬
  • ৯৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর গ্রামে সংঘর্ষে নিহত ইউনিয়ন যুবলীগ নেতা আব্দুস সালামের দাফন সম্পন্ন হয়েছে। এ ঘটনায় আটক দুই মহিলাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন পক্ষই মামলা দায়ের করেনি। ঘটনার পর থেকে নিজামপুর গ্রাম পুরুষশূণ্য হয়ে পড়েছে। গত বৃহস্পতিবার রাতে ওই গ্রামের আব্দুস সালাম ও সোহেলের মাঝে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে শাহজাহান, দুলাল, মাসুক, বাবুল, আব্দুল মতিন, আব্দুল মন্নাফ ও তাউস মিয়াসহ কমপক্ষে ১৫জন আহত হয় এবং আব্দুস সালাম ঘটনাস্থলেই নিহত হয়। গুরুতর আহত মোতাব্বির ও আব্দুল মন্নাফকে টেটাবিদ্ধ অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ সময় পুলিশ অভিযুক্ত সোহেলের মা নুরুন্নাহার ও ভাবী আঙ্গুরা খাতুনকে আটক করে। গতকাল তাদেরকে ৫৪ ধারায় কোর্টে প্রেরণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com