বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে সংঘর্ষে আহত আনব আলী জীবন মৃত্যুর সন্ধিক্ষণে

  • আপডেট টাইম শুক্রবার, ১০ জুন, ২০১৬
  • ৫৪৯ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে দুই দলের সংঘর্ষে আহত আনব আলী জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। তাকে ঢাকার সোহরাওয়ার্দি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। তিনি নজরপুর গ্রামের সানু মিয়ার ছেলে। গত ৪জুন পানি নিষ্কাশনের ড্রেন নিয়ে দুই দলের সংঘর্ষে আনব আলীসহ আরো কয়েকজন আহত হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, নজরপুর গ্রামের মৃত নবাব আলীর পরিবার ও একই গ্রামের সাজু মিয়ার পরিবারের মধ্যে পানি নিষ্কশনের ড্রেন নির্মাণকে কন্দ্রে করে দীর্ঘ দিন যাবত বিরোধ চলে আসছিল। গত ৪জুন বিকেলে সাজু মিয়া একটি রাস্তার নিচ দিয়ে প্লাষ্টিকের পাইপের মাধ্যমে তার জমির পানি সরকারি খালে নামিয়ে দিতে গেলে প্রতিপক্ষের মস্তু মিয়ার ছেলে আব্দুল হামিদসহ অন্যরা বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে আনব আলীসহ বেশ কয়েকজন আহত হয়। আনব আলীকে প্রথমে ব্রাহ্মনবাড়িয়া সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মহাখালির বক্ষব্যধি হাসপাতালে অপারেশন শেষে ঢাকার সোহরাওয়ার্দি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com